সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৪-০৫-২০২১ ইং
আলমডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
আলমডাঙ্গা অফিস: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে রেলস্টেশন সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কনকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিল্পব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল ও জেলা যুবদলের সদস্য খায়রুল আলম। বিএনপি নেতা ওল্টু মিয়ার উপস্থাপনায় সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য শমসের আলী, যুবদল নেতা রফিকুল ইসলাম, হাসান কাজী, হাসিবুল, আব্দুর রহিম খান, রাসেল হুদা, শাফায়েত, কামরুল জোয়ার্দ্দার, রিগান, হাসান, বিল্লাল, হাসান মল্লিক, আজম, নাছিম, মামুন, ঝণ্টু, সামাদ,উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুবদলের সদস্য সুমন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাওয়ার পরও দেওয়া হচ্ছে না। সরকারের কাছে আমাদের দাবি, অনতিবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসার স্বার্থে তাঁকে বিদেশে চিকিৎসা করার অনুমতি দেওয়া হোক।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড