সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সুজনকে সম্মাননা স্মারক প্রদান

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২১ ইং
দামুড়হুদা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সুজনকে সম্মাননা স্মারক প্রদান
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদার কৃতীসন্তান ঢাকাস্থ এমআর লজিস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এখলাছ উদ্দীন সুজনকে দামুড়হুদা ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ ডায়াবেটিক হাসপাতালের অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দামুড়হুদা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে এখলাছ উদ্দীন সুজনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরাম, দামুড়হুদা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. কামরুল হুদা, দামুড়হুদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি হাজি হেদায়েতুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা হাজি আমজাদ হোসেন, দামুড়হুদা ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন, ল্যাব সহকারী ইউসুফ আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড