মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন অসুস্থ
- আপলোড তারিখঃ
২১-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন অসুস্থ হয়েছেন। গত দুই সপ্তাহ যাবৎ তিনি অসুস্থ হওয়ায় কুষ্টিয়া থেকে চিকিৎসা শেষে গাংনী উপজেলা শহরের উত্তরপাড়াস্থ বাসভবনে অবস্থান করছেন। মকবুল হোসেন বিভিন্ন রোগে ভুগছেন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমান কিছুটা ভালো রয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
কমেন্ট বক্স