ফিলিস্তিনি মজলুমদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে সরোজগঞ্জে বিক্ষোভ
- আপলোড তারিখঃ
২১-০৫-২০২১
ইং
সরোজগঞ্জ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ফিলিস্তিনি মজলুমদের ওপর ইসরাইলের হামলা, নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর সরোজগঞ্জ বাজারে মসজিদ মার্কেটের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সদস্য আব্দুর রউফ, মাসুম বিল্লাহ, রেজাউল করিম, বিল্লালসহ সরোজগঞ্জ এলাকার কয়েক শ ধর্মপ্রিয় মুসলিম তৌহিদ জনতা।
কমেন্ট বক্স