সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের ইসলামনগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২১ ইং
মেহেরপুরের ইসলামনগরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিল্লাল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন একই গ্রামের মৃত আলিমদ্দিনের ছেলে। ইসলামনগর গ্রামের ইউপি সদস্য আবুল কাসেম জানান, বাড়ির পাশে ধানের চারায় পানি দেওয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিল্লাল হোসেন। পরে তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড