সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহের ডাকবাংলা বাজারে দুই চোর আটক

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২১ ইং
ঝিনাইদহের ডাকবাংলা বাজারে দুই চোর আটক
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে চুরি করে পালানোর সময় দুই চোর আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। আটক দুজনকে গতকালই ঝিনাইদহ সদর থানায় প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া উত্তরপাড়া গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ও গিলেপোল গ্রামের আব্দুর রহিমের ছেলে রাতুল সেল বাজার টেলিকম ও আধুনিক মিষ্টান্ন ভাণ্ডার থেকে চুরি করে পালাচ্ছিল। এসময় বাজারের নৈশ প্রহরীরা রাতুলকে আটক করতে না পারলেও হাতে-নাতে জাহাঙ্গীর নামের এক চোরকে আটক করে ডাকবাংলা দোকান মালিক সমিতির সহযোগিতায় ডাকবাংলা পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। পরে অভিযান চালিয়ে চোর রাতুলকেও আটক করে পুলিশ। আটক দুজনকেই ঝিনাইদহ সদর থানায় প্রেরণ করা হয়েছে। এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, সম্প্রতি বাজারে সুমনের সেল বাজার টেলিকম, মাজিদুল গার্মেন্টস ও আধুনিক মিষ্টান্ন ভাণ্ডারে চুরির ঘটনায় নাইট গার্ডের মাধ্যমে দুই চোরকে কিছু টাকাসহ আটক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড