সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা জয়নগর সীমান্ত পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
দর্শনা জয়নগর সীমান্ত পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ
দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্ত পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) আব্দুর রশিদ। গতকাল সোমবার বেলা একটার দিকে পরিদর্শনে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, এনডিসি অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, দামুডহুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, ওসি (তদন্ত)শেখ মাহাবুবুর রহমান, বিজিবি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ-বিজিবির গোয়েন্দা সংস্থার সদস্য ও সাংবাদিকরা। পরে মৈত্রী কফি হাউজের পাশে পাসপোর্ট যাত্রীদের রেস্টরুমে বসেন সকলে। এসময় অতিথিেিদর গান পরিবেশন করে শোনান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লোকসংগীত শিল্পী সাংবাদিক ধীরু বাউল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড