সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গাঁজাগাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২১ ইং
মেহেরপুরে গাঁজাগাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে গাঁজার গাছসহ গাঁজা চাষি আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে মেহেরপুরের পুলিশ। গতকাল সোমবার বিকেলের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাঠ থেকে গাঁজা গাছসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক গাঁজা চাষি আজিজুল ইসলাম মহাজনপুর গ্রামের ছুরাত শেখের পুত্র। জানা গেছে, আজিজুল ইসলাম দীর্ঘদিন যাবত মেহেরপুরের মহাজনপুর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদার মাঝামাঝি স্থানে একটি বাগানে গাঁজার চাষ করে আসছিলেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি সদস্যরা এলাকাটি ঘেরাও করে এবং বড় ধরনের দুটি গাঁজার গাছ উদ্ধার করে। এসময় চাষি আজিজুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড