সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একশ পরিবারের মধ্যে ঈদ বাজার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২১ ইং
একশ পরিবারের মধ্যে ঈদ বাজার বিতরণ
ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার চারটি গ্রুপের বিশেষ উদ্যোগ অব্যহত নিজস্ব প্রতিবেদক: এবারে সমাজের পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের নিয়ে তিন তারকা হোটেলে ঈদ উদ্যাপন করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার চারটি গ্রুপের তরুণরা। ঈদ আনন্দে আনল নতুন মাত্রা। বাচ্চাদের নিয়ে ঈদে ব্যতিক্রমী এই উদ্যোগ এখন সর্বমহলে প্রশংসিত। তরুণ নানা সামাজিক কার্যক্রমের মধ্যে ঈদের নতুন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের সুধিজনেরা। জানাগেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা কমিউনিটি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশন, সিডি কুইনস ও ফুড ব্লগারস অব চুয়াডাঙ্গার তরুণরা এবারের ঈদে ২০ জন সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে চুয়াডাঙ্গার অভিজাত তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসে ভিন্ন এক আয়োজন করে। বাচ্চাদেরকে নতুন পোশাক পরিয়ে আনা হয় অভিজাত পরিবেশে। ছোট্ট ছোট্ট সোনামনিদের সাথে আড্ডা ও গল্পে হাসি আনন্দে ঈদ উপভোগ করে গ্রুপ চারটির তরুণরা। দুপুরে বাচ্চাদের সাথে আয়োজন করা হয় উন্নতমানের খাবারের এক প্রীতিভোজের। এতে যেন চোখে মুখে স্পষ্ট আনন্দ ফুটে ওঠে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের। এবারে রমজান মাসের শুরু থেকেই চুয়াডাঙ্গার চারটি গ্রুপ যৌথ আয়োজনে নানা কর্যক্রম করেছে। তাঁদের নানা সামাজিক উদ্যোগ অব্যহত আছে। করোনাকালীন সময় থেকেই বিভিন্নভাবে মানুষকে সহযোগীতা করছে অতি পরিচিত এ গ্রুপ চারটি। রমজান মাস জুড়ে বিভিন্ন স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করেছে গ্রুপগুলোর তরুণ উদ্যোক্তারা। এ ছাড়াও এই গ্রুপগুলোর পক্ষ থেকে এবারের ঈদে সমাজের পিছিয়ে পড়া ৩০ টি পরিবারের শিশুদের নতুন পোশাক দেওয়া হয়েছে। ১শটি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ঈদ বাজার তথা ঈদ উপহার। এই উদ্যোগে সহযোগীতা করেন এ টু জেড কালেকশন বাই সুমি। হোটেল সাহিদ প্যালেসে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন, চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিন তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা, দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক 40 ও দ্য ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা কমিউনিটি ও সিডি কুইন্স অব চুয়াডাঙ্গার এডমিন এভিনি রহমান, ফুড ব্লোগারস অব চুয়াডাঙ্গার এডমিন দানিয়েল ইসলাম সৌহার্দ্য, ফুড ব্লোগারস অব চুয়াডাঙ্গা ও সিডি কুইন্স এর মডারেটর নিশাত তাসনীম, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সহসভাপতি আফ্রা আনান, সাধারণ সম্পাদক মেহরান স্বদেশ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবিত শিথিল, প্রচার সম্পাদক সোহান, সহ সাধারণ সম্পাদক হায়ুজ্জামান প্রান্ত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড