শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০১৭ ইং
মহেশপুরে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট সম্পন্ন
মহেশপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন গোল্ড কাপ টুর্নামেন্ট কমিটির উদ্দ্যোগে শাহাজউদ্দীন নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুইদিন ব্যাপি ফুটবল খেলাটি সম্পন্ন হয়েছে। খেলার বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের বালক দলের ১-০ গোলে বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। ভৈরবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০ গোলে বিজিত। এছাড়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের ভৈরবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী। ভোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০ গোলে বিজিত। খেলায় অত্র ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ভাষাণপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের ক্যাপ্টেনের হাতে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল আহসান (কাকন), ভাষাণপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নাজমুল হাসান, ভাবদিয়া গাড়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজাহান আলী সহকারি শিক্ষক মোঃ হাফিজুর রহমান, ভোলাডাঙ্গা সঃপ্রাঃবি প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, শিক্ষক যথাক্রমে সলেমান হোসেন, প্রদ¦ীপ কুমার সাধন, ইসরাফিল হোসেন, রোজিনা খাতুন, মোসাঃ উম্মে খান শাহ, মোঃ আনিছুর রহমান প্রমূখ। খেলায় বাঁশবাড়ীয়া ইউনিয়ন গোল্ডকাপ টুর্নামেন্টের সভাপতি চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মন্ডল সভাপতির দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভৈরবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল হক।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত