সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে ৯টি ওয়ার্ডের হতদরিদ্র ও উপকারভোগী ২৩ জন নারীর হাতে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টয় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও পিআইসি রহিমা খাতুন ময়না, ইউপি মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ মাফিজুর রহমান মাফি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড