৩০ জন শিশু পেলো নতুন পোশাক
- আপলোড তারিখঃ
১০-০৫-২০২১
ইং
ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার চারটি গ্রুপের বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক চুয়াডাঙ্গার চারটি গ্রুপের বিশেষ উদ্যোগে এবারের ঈদে হাসি ফুটল সমাজের পিছিয়ে পড়া পরিবারের ৩০ জন শিশুর মুখে। গতকাল রোববার চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানের ৩ থেকে ১২ বছর বয়সের ৩০ জন শিশুর মধ্যে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা কমিউনিটি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশন, সিডি কুইনস ও ফুড ব্লগারস অব চুয়াডাঙ্গার তরুণরা এ আয়োজন করে। করোনাকালীন সময় থেকেই বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করছে অতিপরিচিত এ গ্রুপ চারটি। রমজান মাসজুড়ে বিভিন্ন স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করেছে গ্রুপগুলোর তরুণ উদ্যোক্তারা।
পিছিয়ে পড়া পরিবারের ৩০ জন শিশুর মধ্যে এ ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক 40 ও দ্য ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা কমিউনিটি ও সিডি কুইন্স অব চুয়াডাঙ্গার অ্যাডমিন এভিনি রহমান, ফুড ব্লোগারস অব চুয়াডাঙ্গার অ্যাডমিন দানিয়েল ইসলাম সৌহার্দ্য, ফুড ব্লোগারস অব চুয়াডাঙ্গা ও সিডি কুইন্স-এর মডারেটর নিশাত তাসনীম, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সহসভাপতি আফ্রা আনান, সাধারণ সম্পাদক মেহরান স্বদেশ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবিত শিথিল, প্রচার সম্পাদক সোহান, সহ-সাধারণ সম্পাদক হায়ুজ্জামান প্রান্ত প্রমুখ।
নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়াতে চাওয়া এমনই মন্তব্য করে চুয়াডাঙ্গা কমিউনিটির অ্যাডমিন তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্যোক্তা হিসেবে কাজ করছি। নিজের নিজের পণ্য নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। সেই চেষ্টা থেকেই আমরা মনে করি, নিজের দায়িত্ববোধ থেকেই আমাদের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্যও কিছু করা উচিত। যদি সবকিছু ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ এবারে আমরা পিছিয়ে পড়া ১ শ পরিবারের মধ্যে ঈদ বাজারও করে দেব। সকলের সহযোগিতা ও ভালোবাসায় তরুণরা আরও ভালো কিছু করবে।’
কমেন্ট বক্স