সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর রাধাকান্তপুরে ৩টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
মেহেরপুর রাধাকান্তপুরে ৩টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: গভীর রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে ৩টি দোকানের মালামাল পুড়ে হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে রাধাকান্তপুর গ্রামের বাজারে মফির সাইকেলের দোকান, মানিকের হোটেল এবং কারিজুল চা দোকান এর দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রাধাকান্তপুর বাজারে মানিকের হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী চা এবং সাইকেলের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। অগ্নিকাণ্ডে তিনটি দোকানের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড