সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার হারদীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
আলমডাঙ্গার হারদীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হারদীর দুই প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, হারদী বাজারের এইচএস ট্রেডার্সে একই সাথে সার ও মুদি ব্যবসা পরিচালনা, অস্বাস্থকর পরিবেশ, তেলের ড্রামের মধ্যে পোকা ও মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৩ ধারায় ৮ হাজার টকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ইমানুল স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় ৫১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী কার্য না করার জন্য সতর্ক করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড