সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিনদিনেও মামলা হয়নি, আড়ালে নির্যাতনকারী চক্র!

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
তিনদিনেও মামলা হয়নি, আড়ালে নির্যাতনকারী চক্র!
বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার মানসিক ভারসম্যহীন নারীর পাশে কেউ নেই ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর-আবাইপুর মাঠে বিবস্ত্র ও রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধারের তিন দিনেও থানায় কোনো মামলা হয়নি। পুলিশও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে। এদিকে, শৈলকুপার বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধা ঘটনার খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ওই নারী শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে শৈলকুপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন বলেন, ‘করোনার কারণে অফিসে নিয়মিত বসা হচ্ছে না। সে কারণে আইনি সহায়তার বিষয়েও সহযোগীতা করতে পারছি না।’ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ‘ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। কেউ তাঁর নাম বলতে পারেনি। তাকে আমরাই ওষুধপত্র দিচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ধর্ষণ বা যৌন নির্যাতন হয়েছে কিনা পরীক্ষা করা হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা প্রয়োজন। কিন্তু তাঁর লোকজন না থাকায় সে এখানেই চিকিৎসাধীন রয়েছে। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া প্রয়োজন।’ শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ওই নারী এখন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তাঁর শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কোনো মামলা বা জিডি হয়নি।’ ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, ‘ভিকটিমকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া প্রয়োজন। তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এটা নিশ্চিত। তবে যৌন নির্যাতন বা ধর্ষণের বিষয়ে কিছুই জানা যায়নি। মেডিকেল রিপোর্ট পেলে তা জানা যাবে।’ আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন মৃধা বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমি গ্রামের লোকজনের মুখে শুনলাম মাঠের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বিবস্ত্র অবস্থায় ওই নারী পড়ে আছে। চোখের উপর কাটা দাগ, হাত-পাসহ শরীরের বিভিন্ন যায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে। পরে তাকে কাপর পড়িয়ে হাসপাতালে ভর্তি করি। গত ২-৩ বছর ধরে হাটফাজিলপুর বাজারে বিভিন্ন সময় ওই ভারসাম্যহীন নারীকে দেখা যেত। সে কথা বলতো কিন্তু তার ভাষা কেউ বুঝতে পারে না। কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না।’ এলাকাবাসীদের দাবী, কৃপালপুর-আবাইপুর মাঠে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। ঘটনার আগের দিন রাতেও ওই অজ্ঞাত নারী আবাইপুর সংলগ্ন রাস্তায় ঘোরাফেরা করেছে। মাদকাসক্তদের লালাসার শিকার হলো কিনা তা তদন্ত করে দেখা দরকার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড