সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা কলেজপাড়ার এরিনা খাতুনের সাংবাদিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
আলমডাঙ্গা কলেজপাড়ার এরিনা খাতুনের সাংবাদিক সম্মেলন
আলমডাঙ্গা অফিস: স্বামীকে স্বড়যন্ত্রমূলকভাবে বিপদে ফেলার অভিযোগে এবং তার প্রতিকার চেয়ে আলমডাঙ্গা কলেজপাড়ার এরিনা খাতুন নামের এক মহিলা সংবাদ সম্মেলন করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় আলমডাঙ্গা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে এরিনা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন নিরীহ মানুষ। সে মুরগীর ব্যবসা করে জীবিকানির্বাহ করে আসছে। তাকে স্বড়যন্ত্রমূলকভাবে অপহরণ ঘটনায় জড়ানো হয়েছে। এই ঘটনার নেপথ্যের কারণ হলো, আলমডাঙ্গা চাতাল মোড়ে আমার শ্বশুরসহ চার চাচা শ্বশুরের ১১ কাঠা জমি আছে। সেই জমির সামনের অংশ দখল করা। যা ইতিমধ্যে আমার চাচা শ্বশুর কাজী হারুন অর রশিদ ও তার ছেলে কাজী সজিব বিল্ডিং নির্মাণ করেছেন। আমার শ্বশুর কাজী লাল নিরীহ মানুষ হওয়ায় সে কোনো প্রতিবাদ করতে পারেনি। আমার স্বামী কাজী সুমন এর প্রতিবাদ করায় তাকে স্বড়যন্ত্রমূলক অপহরণ মামলায় ফাঁসিয়েছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি ও ঘটনাটি তদন্তপূর্বক সুবিচার প্রার্থনা করছি।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড