সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ১৯ জনকে ১৯ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৯-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ১৯ জনকে ১৯ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি অমান্য করাসহ সরকারি বিধি নিষেধে বুড়ো আঙ্গুল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি বিধি নিষেধ না মেনে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলাচলসহ বিভিন্ন অপরাধে ১৯ জনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দিনভর জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে ৬টি মোবাইল টিম। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নানা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে করোনাকালে ঘোষিত লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে বাইরে ঘোরাঘুরি ও সরকারি বিধি নিষেধ না মানায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১৫০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড