চুয়াডাঙ্গার মোমিনপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, যুগ্ম সম্পাদক বকুল হোসেন, প্রচার সম্পাদক উজ্জ্বল মল্লিক, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, যুবদল নেতা রাজীব হাসান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিন্নাহ ফয়সাল ইকবাল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাৎ মাস্টার, বিএনপির কর্মী খাইরুল ইসলাম, সাবেক যুবদল নেতা আক্তারুজ্জামান সহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণ এবং মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি লাভের আশায় দোয়া কামনা করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস।
কমেন্ট বক্স