সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারে (বালিকা) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা)’র রোজাদার কর্মকর্তা ও শিশু পরিবারের সকল সদস্যদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী সৈয়দা তাহামিনা। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে শিশু পরিবারের শিশুদের উদ্দেশ্যে বলেন, আমারা তোমাদের পাশে আছি এবং সবসময় থাকবো। তোমাদের দেখাশোনা করার দ্বায়িত্ব আমাদের। আমার অনেক দিনের ইচ্ছা ছিলো তোমাদের সাথে সময় দেয়ার। আজ সেটা পূরন হলো। তোমাদের সাথে একসাথে বসে ইফতার করতে পেরে নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রোম্মানা বিলকিসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড