সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৪ শ জন অসহায় ও দুস্থ রোজাদারের মধ্যে উন্নতমানের ইফতার বিতরণ করল আদিয়ান মার্ট

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ৪ শ জন অসহায় ও দুস্থ রোজাদারের মধ্যে উন্নতমানের ইফতার বিতরণ করল আদিয়ান মার্ট
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪শ জন অসহায় ও দুস্থ রোজাদারের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ করেছে আদিয়ান মার্ট লিমিটেড। গতকাল শুক্রবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা বড় বাজার, শহীদ হাসান চত্বর, শহীদ আবুল কাশেম সড়ক, কোর্ট রোড, পুরাতন হাসপাতাল রোড, কলেজ রোডসহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে তাঁরা এ ইফতার বিতরণের আয়োজন করে। ইফতার বিতরণকালে আদিয়ান মার্ট লিমিটেড এর সিইও জোবায়ের সিদ্দিক, পরিচালক মাহমুদ সিদ্দিক, ম্যানেজার মিনারুল ইসলাম, ডেভলপমেন্ট ম্যানেজার সজল, সেলস ম্যানেজার রাতিনসহ আদিয়ান মার্টের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আদিয়ান মার্ট লিমিটেড এর সিইও জোবায়ের সিদ্দিক জানান, করোনাভাইরাসের শুরু থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছে। অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে বিভিন্নভাবে। তাঁরা পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে উন্নতমানের ইফতারি বিতরণ কার্যক্রমও চালু রেখেছে। সিইও জোবায়ের সিদ্দিক আরও জানান, আদিয়ান মার্টের পক্ষ থেকে যতটা সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। আমরা চেষ্টা করেছি নিজের নিজের জায়গা থেকে মানুষকে সহযোগীতা করতে। আসলে আমাদের প্রচেষ্ট হচ্ছে, যতটা সম্ভব মানুষের মুখে হাসি ফোটানো যায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড