মেহেরপুরে ফ্রি বাজার বসালেন পৌর মেয়র রিটন
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে পবিত্র রমজান ও করোনার বিস্তার রোধে সরকার কর্তৃক চলাচল সীমিত করণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘মানবতার সেবায় যুবলীগ’ এই স্লোগানে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে কর্মহীন, গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে মাছ, শাক-সবজিসহ বিভিন্ন ধরনের তরি-তরকারি ফ্রি বাজারের মাধ্যমে বিতরণের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন এ ফ্রি বাজারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ৫ শতাধিক মানুষের মধ্যে মাছ, পটল, আলু, মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঢেঁড়স, লাউ, পটল, কাঁচামরিচ ও পেঁয়াজ বিতরণের উদ্বোধন করেন।
জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পবিত্র রমজান ও করোনার বিস্তার রোধে চলাচল সীমিত কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসময় অসহায় সাধারণ মানুষের পাশে থেকে তাঁদেরকে সহযোগিতা করার জন্যই এই আয়োজন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, মাহবুব ডালিম ইউনুস আলী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স