মানবিক হাত বাড়িয়ে অসহায়ের পাশে দাঁড়ানো জরুরি
- আপলোড তারিখঃ
০৬-০৫-২০২১
ইং
চুয়াডাঙ্গায় দুস্থদের মধ্যে নগদ অর্থ-সহায়তা বিতরণকালে টোটন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এই নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনা অনুযায়ী করোনা মোকাবিলায় কাজ করছে মহিলা আওয়ামী লীগ। এই সংকটে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ খুব সংকটে আছে। শুধু নিম্ন আয়ের নয়, মধ্যবিত্তও অনেক পরিবার আছে, যারা খুব সংকটে দিন কাটচ্ছে, অথচ তারা মুখে বলতে পারছে না। এসব মানুষকে খুঁজে খুঁজে তাদের জন্যও কিছু প্রয়োজন। জাতির এই সংকটে আমাদের মানবিকতার হাতটা বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানোটা জররি। সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য কাজ করতে হবে। করোনার বিরুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকার ঘোষণা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন রিনা, রাফিয়া খাতুন, আছিয়া খাতুন, আদুরি খাতুন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া শাহাব, মহিলা নেত্রী শম্পা, দিলরুবা খুকু প্রমুখ।
কমেন্ট বক্স