সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন

  • আপলোড তারিখঃ ০৪-০৫-২০২১ ইং
ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজারসহ বিভিন্ন স্থানে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার-সামগ্রী তুলে দেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন। এখন থেকে প্রতিদিনই বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার-সামগ্রী বিতরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড