সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলামকে সম্মননা ক্রেস্ট প্রদান

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২১ ইং
জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলামকে সম্মননা ক্রেস্ট প্রদান
জীবননগর অফিস: জীবননগর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলামকে সম্মাননাস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জীবননগর পৌর মেয়রের কার্যালয়ে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, আবুল কাশেম, আপিল মাহমুদ, খোকন হোসেন, বিউটি খাতুন, সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, সদস্য কাজল হোসেন, তুহিনুজ্জামান, ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড