সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় তারুণদের উদ্যোগে দুটি লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২১ ইং
দর্শনায় তারুণদের উদ্যোগে দুটি লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় ইফতার ও উন্নতমানের খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফাউন্ডেশন ও দর্শনার তারুণ্য সংগঠনের যৌথ উদ্যোগে দুটি লিল্লাহ বোর্ডিং ও এতিমাখানায় ইফতার এবং এক বেলার উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার তরুণ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ওই সংগঠন দুটি ব্যতিক্রমী এ কার্যক্রম করে। পুরো রমজান মাসব্যাপী চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানের শিশুদের সাথে এক দিন করে উন্নতমানের ইফতার কার্যক্রমের আয়োজন করছে চুয়াডাঙ্গা ফাউন্ডেশন। এ কার্যক্রমে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ ‘সিডি কুইনস, চুয়াডাঙ্গা কমিউনিটি ও ফুড ব্লগারস অব চুয়াডাঙ্গা সহযোগিতা করছে। বাঁচ্চাদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি করতেই এ কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। অপরদিকে, মাত্র কিছুদিন আগে এবছরই দর্শনার কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া উন্নত মানসিকতার শিক্ষার্থীর হাতে গড়ে উঠেছে ‘তারুণ্য’। এ সংগঠনটিও প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে দর্শনার আল করিম তাহফিজুল মাদ্রাসা এবং রুদ্রনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যৌথভাবে ইফতার ও এক বেলার উন্নতমানের খাবার পরিবেশন করে সংগঠন দুটি। ইফতার কার্যক্রমে দর্শনার রুদ্রনগর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহ্তামিম মাওলানা মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাংবাদিক মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সদস্য মেহরান স্বদেশ, ইয়াসির আরাফাত, দর্শনার তারুণ্য সংগঠনের সভাপতি ফারহান আহমেদ, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অন্তু, সাংগঠনিক সম্পাদক জুবায়ের সাঈদ, অর্থ সম্পাদক তানাজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ পিয়াস, ধর্ম বিষয়ক সম্পাদক সাদমান সাফি সিহাব, সদস্য সচিব আব্দুর রউফ সৈকত, ক্রিড়া সম্পাদক রিফাত রহমান হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড