সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ২শ অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শিকড়ের ত্রাণ বিতরণ

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২১ ইং
জীবননগরে ২শ অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শিকড়ের ত্রাণ বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ২ শ জন অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শিকড় সমাজকল্যাণ সংস্থার বাস্তায়নে জীবননগর পৌরসভার বসুতিপাড়ায় এ ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, শিকড় সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি চাষী রমজান, এ আর ডাবলু, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ, সদস্য তুহিন, লাবনী, মফিজ, ওমর, রমজান, মিম, কাজল হোসেন প্রমুখ। ত্রাণ-সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি আটা ও ১টি সাবান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড