স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করলেন ওসি জিহাদ
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২১
ইং
করোনা সচেতনতায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
করোনা সচেতনতায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে মানুষকে মাস্ক ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়। এ সময় হ্যান্ড মাইকে সাধারণ মানুষের উদ্দেশ্যে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘জীবন ও জীবিকার তাগিদে ঈদকে সামনে রেখে মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। মার্কেটে যারা আসছেন বা ব্যবসা পরিচালনা যারা করছেন, তাদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। মাস্ক ব্যবহার না করলে ঘরে অবস্থান করুন বাইরে আসার দরকার নেই।’
এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, পরিদর্শক (অপারেশন) একরাম হুসাইন, সেকেন্ড অফিসার এসআই আশিকসহ থানা পুলিশের সদস্যরা।
কমেন্ট বক্স