সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছিন্নমূল মানুষের মধ্যে সেহরি পৌঁছে দিচ্ছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ

  • আপলোড তারিখঃ ২৯-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ছিন্নমূল মানুষের মধ্যে সেহরি পৌঁছে দিচ্ছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের রোজার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কর্মসূচির আওতায় গতকাল বুধবার রাত ১টার পর থেকে শহররের বিভিন্ন স্থানে অবস্থানরত হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে সেহ্রি পৌঁছে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফের সার্বিক তত্বাবধানে সেহরি বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল। জানা যায়, করোনাকালীন সময়ের অসহায় হয়ে পড়া ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। করোনাকালের প্রথম থেকেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ বিভিন্নভাবে জনগণের পাশে দাড়ানোর চেষ্টা করেছে। এবারের রমজানে ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে। অনাহারে থাকা মানুষের মুখে এক বেলা অন্ন তুলে দিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ রমজান ম্যাসব্যাপঅ সেহেরি বিতরণ কার্যক্রমের অব্যহত রেখেছে। ধারাবাহিকতা অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে গতকাল ব্হৃস্পতিবার রাত ১টার পর থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফের সার্বিক তত্বাবধানে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে জেলা শহররের বিভিন্ন স্থানে অবস্থানরত হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল মানুষের মধ্যে সেহ্রি পৌঁছে দিয়েছে। করোনাকালীন এই সময়ে সারা দেশে লকডাউন চলছে। এসময় অনেক অসহায় গরীব মানুষ তাদের দুবেলা দুমোঠো অন্ন জোগান দিতে নিজের জীবনকে বিপর্যয়ের দিকে ধাবিত করছে। এসময় সেসকল মানুষের পাশে দাঁড়িয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। গতকালের সেহেরি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা ইব্রাহিম শেখ ইমরান, সোহাগ, শুভ, আকিব জাভেদ, শিবলু, আরাফাত প্লাবন, আরফিন সজীব, ফারহান রাব্বি, সুমন, হাসান, রিজু, আলিফ, সাইফুল, সাহেদ, সালেকিম, অঙ্কন, সাব্বির, বিপ্লব, মামুন, নাজমুল, সাইফ, সোহানসহ চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড