আলমডাঙ্গায় পাঁচ শতাধিক দরিদ্র রোজাদারকে ইফতার-সামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
২৯-০৪-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। অন্য বছরের ন্যায় এবছরও পাঁচ শতাধিক দরিদ্র রোজাদারের মধ্যে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ইফতার-সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশনটি। গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলার নওদাবন্ডবিল হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ ইফতার-সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার-সামগ্রীর মধ্যে ছিল দেড় কেজি ছোলা, এক কেজি খেজুর, এক কেজি চিনি, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া ও আধা কেজি গুড়া দুধ। প্যাকেট প্রতি ইফতার-সামগ্রীর মূল্য ৭ শ টাকা। প্রত্যেক দরিদ্র রোজাদারকে একটি করে প্যাকেট প্রদান করা হয়। অধিকাংশ প্যাকেট গ্রহীতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক, খেজুরতলা মসজিদের খতিব হাফেজ মামুনুর রশীদ, মাদ্রাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, আল মাসুদ আব্দুল্লাহ, তাওহীদুল ইসলাম খান, তাওহীদুজ্জামান রাব্বি, আব্দুল্লাহ আল সাঈদ প্রমুখ।
ইফতার বিতরণ কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ডা. সিরাজুল হক, মাহফিল উদ্দীন মানিক, মাওলানা আব্দুর রব, আল মাসুদ, মাওলানা মাসউদ কামাল, ইলিয়াস আব্দুল্লাহ, কামরুজ্জামান, গোলাম হুমায়ন জাকির, জিনারুল ইসলাম, হিমেল, নাদিউজ্জামান রিজভী, ইসমাঈল, শিহাব উদ্দীন টিক্কা, শীতল, শাওন, লালু, রাকিব, রাজু, ইবরাহীম, ইউনুস, আশিক, সাব্বিরসহ আরও অনেকে।
কমেন্ট বক্স