সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইফতার ও এক বেলার খাবার পেল ২৫০ অসহায় মানুষ

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২১ ইং
ইফতার ও এক বেলার খাবার পেল ২৫০ অসহায় মানুষ
ফেসবুকভিত্তিক তরুণ উদ্যোক্তাদের গ্রুপ ‘চুয়াডাঙ্গা কমিউনিটি’-এর বিশেষ উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক চুয়াডাঙ্গার তরুণ উদ্যোক্তাদের গ্রুপ ‘চুয়াডাঙ্গা কমিউনিটি’ এর উদ্যোগে ইফতার ও এক বেলার খাবার পেল প্রায় ২৫০ জন অসহায় মানুষ। গতকাল সোমবার চুয়াডাঙ্গা বড় বাজার, কলেজ রোড, পুরাতন হাসপাতাল রোড, স্টেশন রোড, রেলবাজার, সাতগাড়ী, ঝিনাইদহ বাসস্টান্ড, নূরনগরসহ জেলা শহরের বিভিন্ন স্থানের অসহায়, ভাসমান, ছিন্নমূল মানুষসহ পথশিশু ও দারিদ্র শিশুদের মাঝে এ ইফতার বিতরণ ও উন্নত মানের একবেলার খাবার বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্যোগ ও আর্থিক যোগান দেন চুয়াডাঙ্গার মেয়ে তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি ও আফরোজা খাতুন সুমি। এ আয়োজনে সহযোগীতা করেন তাঁদেরই এসএসসি ব্যাজের বন্ধু তথা এসএসসি ব্যাজ ১৯৯৬। এই ব্যাজের নাহিদ হাসান খান নীপু, সাঈদ ইকবাল পারভেজ, আশরাফুল আলম, আনোয়ারুল ইসলাম, মেহেদী খান, রাসেল, মঞ্জুরুল, মিল্টন, সৈকত, হুছেন, খোকন, রায়হান প্রমুখ। চুয়াডাঙ্গা কমিউনিটি থেকে ছিলেন এভেনী রহমান, নবান্ন ইসলাম, আব্দুল্লাহ আল জুবায়ের নাফিউ, সবুজ সাবিদ, নাফিসা তাব্বাসুম, খুশি, তাসলিমা আক্তারসহ কয়েকজন তরুণ উদ্যোক্তা। এই বিশেষ উদ্যোগে চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের পক্ষ থেকেও করা হয় সহযোগীতা। চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেনের তত্বাবধানে ও সমাজকর্মী জাহানারা খাতুন টগরের সহযোগীতায় ‘চুয়াডাঙ্গা কমিউনিটির’ পক্ষ থেকে নূরনগর এলাকার ৫০জন অসহায়, ছিন্নমূল ও দারিদ্র পরিবারের শিশুদেরকেও দেওয়া হয় উন্নতমানের ইফতারি ও এক বেলার খাবার। এবং চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের পক্ষে করোনাভাইরাস সচেতনতায় মাস্ক বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সাবিত শিথিল, আফ্রা আনান ও সোহান উপস্থিত ছিলেন। এদিকে, বেশ কিছু ভালো কাজ করে অতি অল্প সময়ে চুয়াডাঙ্গায় সুনাম অর্জন করেছে চুয়াডাঙ্গা কমিউনিটি। ২৫০ জন অসহায়, ভাসমান, ছিন্নমুল মানুষসহ পথশিশু ও দারিদ্র শিশুদের মাঝে এ ইফতার সামগ্রী ও একবেলার উন্নত খাবার বিতরণকে সচেতন মহলের অনেকেই জানিয়েছেন সাধুবাদ। নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়াতে চাওয়া উদ্যোক্তা মেরিনা জামান মমি বলেন, মানুষের পাশে দাঁড়াতে হবে। একবেলার খাবার হয়ত কিছুই না। তবে, চেষ্টা করি নিজেদের জায়গা থেকে। একবেলা ভালো খাবারে একটু হলেও হাসি ফুটেছে কিছু মানুষের মুখে। সেটিই আমাদের কাছে ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকেই আমাদের এই বিশেষ উদ্যোগ। কিছু শিশুদেরকে আমরা খাবার দিয়েছে। ইচ্ছা আছে, সামনে আরো ভালো কিছুর মাধ্যমে তাঁদেরকে সহযোগীতা করবো।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড