জীবননগরে টিআর কর্মসূচির চেক ও ছিন্নমূল মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করলেন এমপি টগর
- আপলোড তারিখঃ
২৭-০৪-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলার বিভিন্ন পেশার ছিন্নমূল খেটে খাওয়া ২০০ অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে খাদ্য-সমাগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য-সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক মিঠুন মাহমুদ, চাষী রমজান, মফিজুল, সাদিয়া, লাবনী, ঐশ্বর্য, জোসনা, রিয়াদ, রমজান প্রমুখ।
অপর দিকে, জীবননগর উপজেলার ২০২০-২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২য় কিস্তির নির্বাচনী এলাকাভিত্তিক প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো.আলী আজগার টগর।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ। টিআর প্রকল্পের আওতায় উপজেলায় বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ উন্নয়নের জন্য ২০ লাখ টাকা প্রদান করা হয়।
কমেন্ট বক্স