সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিনামূল্য বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২১ ইং
গাংনীতে বিনামূল্য বীজ ও সার বিতরণের উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় আউশ ধানচাষ বৃদ্ধি করার লক্ষ্যে সরকারিভাবে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। গাংনী উপজেলায় ৩ হাজার ১৫০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা করে জমি ব্রি ধান ৪৮ আবাদের জন্য বীজ ও সার প্রদান করা হচ্ছে। এর মধ্যে ৫ কেজি বীজ ও ৩০ কেজি সার রয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন আহমেদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড