সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাস্ক ব্যবহার না করাই ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০২১ ইং
মেহেরপুরে মাস্ক ব্যবহার না করাই ব্যবসায়ীর জরিমানা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাস্ক ব্যবহার না করাই ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক অভিযান চালানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবিতা সরকারের নেতৃত্বে অভিযানে পথচারীসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তাদেরকে মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় শহরের মানিক টাওয়ারের এক ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন) ২০১৮ এর ২৪ এর (১) ধারা লঙ্ঘনের অপরাধে ২৪ এর (২) ধারায় জরিমানা আদায় করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড