সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভারতীয় মালামালসহ চোরাকারবারি আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২১ ইং
জীবননগরে ভারতীয় মালামালসহ চোরাকারবারি আটক
জীবননগর অফিস : জীবননগর থানা-পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ শিহাব (৩২) নামের এক চোরাকারকারি আটক হয়েছে। গত শুক্রবার রাতে জীবননগর শহর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিহাব জীবননগর পৌর এলাকার মহানগর উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌর এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে জীবননগর থানা-পুলিশ। এসময় পৌর এলালাকার মহানগর উত্তরপাড়ার সিরাজুল ইসলোমের বাড়ীতে তল্লাাশি চালিয়ে ২৭পিস ভারতীয় থ্রি-পিচ, ২৫০ প্যাকেট ট্যাবলেট, ৩৫ বোতল শ্যাম্পু, ১৫০পিস পাউডার ও ১২০পিস চুলকানির মলম উদ্ধার করা হয়। পরে আটক শিহাবের বিরুদ্ধে শুল্ক ফাকির অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড