শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ২৭ জন বৃত্তি পেয়ে, জেলার শীর্ষে কুল্লাহ দাখিল মাদরাসা

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০১৭ ইং
মহেশপুরে ২৭ জন বৃত্তি পেয়ে, জেলার শীর্ষে কুল্লাহ দাখিল মাদরাসা
`Pic মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়ন এর কুল্লাহ দাখিল মাদ্রাসা সরকার কর্তৃক ০১/০১/২০১৫ইং সালে পাঠদানের অনুমতি পেয়ে প্রথম বছরে ৫ম শ্রেণির সমাপনিতে ১২জন, ৮ম শ্রেণির সমাপনিতে ২ জন সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেন। ২০১৬ সালের ৫ম শ্রেণির সমাপনিতে ২৭জন পরিক্ষার্থীর ১১ জনই টেলেন্টপুলে ও ১৬ জন সাধারণ গ্রেটে বৃত্তি লাভ করেন ও ৮ম শ্রেণির সমাপনিতে ৩ জন  ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে বর্তমানে ঝিনাইদহ জেলার শীর্ষে অবস্থান করছেন। মহেশপুর উপজেলার প্রত্তন্ত অঞ্চলের ভালো কোন ঘর নেই, নেই কোন একাডেমী স্বীকৃতি এই কুল্লাহ দাখিল মাদ্রাসার তবুও যেন এলাকার মানুষের মুখে মুখে মাদ্রাসার সুপার আশরাফুজ্জামান সহ শিক্ষক-শিক্ষিকাদের সুনামের   ঝড় বইছে। আমরা কথা বলি মাদ্রাসার সুপার মোঃ আশরাফুজ্জামান এর সাথে। তিনি সাংবাদিকদের জানান, `আমরা পাঠদানের অনুমতি পাবার পর থেকে এলাকার মানুষের সহযোগিতায় ভালো ফলাফল করে আসছি এবং আগামিতে একই ধারবাহিকতা ধরে রাখবো। ইনশাল্লাহ্ ।` এই বিষয়ে আমরা কথা বলতে যাই মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ বারির সাথে, তিনি বলেন কুল্লাহ দাখিল মাদরাসার শিক্ষকরা ভাল পড়িয়েছেন এবং ছাত্র ছাত্রীরাও ভাল লেখাপড়া করায় তারা বৃত্তি পেয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত