সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জরিমানা প্রত্যাহারের দাবিতে অটোবাইক সোসাইটির ডিসি বরাবর স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২১ ইং
জরিমানা প্রত্যাহারের দাবিতে অটোবাইক সোসাইটির ডিসি বরাবর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অটোবাইক মালিকদের ২ হাজার টাকা জরিমানা আদায় প্রত্যাহারপূর্বক স্বাস্থ্যবিধি মেনে অটো বাইক চলাচলের ব্যবস্থার দাবি জানিয়েছে জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি। সংগঠনটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (সাজু) স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকলিপি গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবরে দিয়েছেন। ওই আবেদনপত্রে লিখিতভাবে জানানো হয়েছে, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চলমান আইন অমান্যকারী অটো বাইক মালিক ও চালকদের চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশ অটোবাইক আটক পূর্বক পুলিশ হেফাজতে রেখে ২ হাজার টাকা জরিমানা আদায় করে অটোবাইক ছাড়পত্র দিচ্ছেন। অটোবাইক মালিকদের অটো লাগাতার বন্ধ থাকায় মালিকদের অটো বাইকের ব্যাটারী যার মূল্য ৬০ হাজার টাকা অকৃতকার্য ও ক্ষতি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অটো বাইক মালিক ও চালকদের মধ্যে সমালোচনা হচ্ছে। ওই আবেদনপত্রে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় অটোবাইক মালিক ও চালকদের স্বাস্থ্যবিধি মেনে অটোবাইক চলাচলের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড