সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুজনের জরিমানা
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে আন্দুলবাড়ীয়া বাজারের দোয়েল চত্বর, মিশুক স্ট্যান্ড, কাঁচাবাজার, মাছের বাজার ও অগ্রণী ব্যাংকের সামনে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ১৮৬০ দণ্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রামের আজগার আলীর ছেলে হাসান আলীকে ১ হাজার টাকা ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমকে ৩ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন। এসময় তাঁক সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মোক্তার আলী ও শাহাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড