কিংবদন্তী সারাহ্ বেগম কবরীর রুহের মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় তাঁর স্মৃতিবিজড়িত বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল
- আপলোড তারিখঃ
১৯-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
রুপালী পর্দার নক্ষত্র কিংবদন্তী সারাহ্ বেগম কবরীর রুহের মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় তাঁর স্মৃতিবিজড়িত বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের কবরী রোডের সেতাব মঞ্জিলে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী চুয়াডাঙ্গা টেলিকমের স্বত্ত্বাধিকারী হুমায়ন কবীর রিমুসহ স্থানীয়রা।
ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও কবরী রোডের বাসিন্দা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ কবরী রোডে বসবাসরত অর্ধশত ব্যক্তিবর্গ অংশ নেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে চুয়াডাঙ্গা শহরের মধ্যপ্রান্তের ‘সেতাব মঞ্জিল’ নামের একটি বাড়িতে একমাস অবস্থান করেছিলেন বাংলা চলচিত্রের কিংবদন্তী সারাহ্ বেগম কবরী। সে সময় ব্যবসা সফল ‘কখগঘঙ’ সিনেমার দৃশ্যায়নের জন্য এ অঞ্চলে আগমন ঘটে তাঁর। পরে সিনেমাটি ১৯৭০ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায়। ভক্তদের ভালোবাসা ও কবরীর আগমনে পাশর্^বতী সড়কটি ‘কবরী রোড’ নামে পরিচিতি পায়। যা সবার কাছেই এখন কবরী রোড নামেই পরিচিত।
কমেন্ট বক্স