সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ব্রেকআপ অনলাইন মার্কেটিং ও হোম ডেলিভারি কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ব্রেকআপ অনলাইন মার্কেটিং ও হোম ডেলিভারি কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ব্রেকআপ অনলাইন মার্কেটিং ও হোম ডেলিভারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার ব্রেকআপ-এর জেলা সমন্বয়কারী অধ্যাপক শেখ সেলিমের সভাপতিত্বে শহরের মুক্তিপাড়ায় এক উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি ও জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। দোয়া পরিচালনা করেন হাফেজ মাসুম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, বর্তমানে প্রায় সকল ব্যবসায় ই-কমার্সের মাধ্যমে পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে একদিকে সময় যেমন বাঁচে, তেমনি সহজেই ভোক্তারা পণ্য-সামগ্রী বাড়ি বসেই পেয়ে যাচ্ছেন। বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে এ ধরনের লেনদেন তথা কেনাকাটা সময় উপযোগী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড