কার্পাসডাঙ্গায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কাপাডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পুরিয়া হেরোইনসহ কালাম তরফদার (২৬) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদার মুন্সিপুর থেকে তাঁকে আটক করা হয়। আটক কালাম তরফদার মুন্সিপুর মাঝেরপাড়ার সামাদুল তরফদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জুয়েল ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর মাঝেরপাড়ায় অভিযান চালিয়ে কালাম তরফদারকে আটক করেন। এসময় তাঁর নিকট হতে ১৮ পুরিয়া হেরোইন উদ্ধার হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গত বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স