সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর দুই গ্রামে অগ্নিকাণ্ডে তামাকঘরে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২১ ইং
গাংনীর দুই গ্রামে অগ্নিকাণ্ডে তামাকঘরে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া ও হিজলবাড়ীয়া গ্রামে তামাকঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কৃষকের তামাক পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় চেংগাড়া গ্রামের কৃষক ইয়ামিন তাঁর বাড়ির নিকটে তামাকঘরে তামাক জ্বালাচ্ছিলেন। এসময় তামাকে আকস্মিকভাবে আগুন লেগে যায়। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে, তবে তার আগেই তামাক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ইয়ামিন আলী জানান, ‘আগুনে আমার তামাকপুড়ে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’ অপর দিকে, সোমবার দুপুরের দিকে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইয়াদ আলীর ছেলে কৃষক বিল্লাল হোসেনের তামাকঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর আনুমানিক ৬০ হাজার টাকার তামাক পুড়ে যায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড