সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সেবা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৩-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সেবা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের খাদ্য সেবা ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা বিশুয়া বাবুর বাড়ি সংলগ্ন দোকানের পাশে পবিত্র মাহে রমজান ও করোনা উপলক্ষে ১ শ জন গরীব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হুদা ও এস কে ওয়াহেদ এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন। জানা যায়, এ বছরের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন, সংগঠনটির দেশি-বিদেশি সকল সদস্যের আর্থিক অনুদান আর গ্রুপের স্থানীয় সদস্য বিজেস রামেকা, বশিরুল আলম ও ডা. মহসীনুজজামানের সার্বিক সহযোগিতায় ১ শ টি অসহায় পরিবারের মধ্যে পবিত্র রমজান মাসের সিয়াম পালনে ২২০০ কেজি বিভিন্ন খাদ্যদ্রব্যের খাদ্যসেবা বিতরণ করা হয়। এছাড়া গ্রুপের আমেরিকা প্রবাসী জৈষ্ঠ্য সদস্য আজিজুল হক বাবলু প্রত্যেক পরিবারের হাতে নগদ ২৫০ টাকা এবং হংকং প্রবাসী কনিষ্ঠ সদস্যদ্বয় হাসিবুল হক ও আব্দুস সালাম প্রত্যেক পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণে বিশেষ অনুদান প্রদান করেন। এসময় মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের দেশি-বিদেশি সকল সদস্যদের পক্ষে স্থানীয় সদস্য আনোয়ার হোসেন পিণ্টু, গিয়াস উদ্দিন (ইতালি প্রবাসী), মোস্তাফিজুর রহমান, বুলবুল হায়দার, আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপস্থিত প্রত্যেকে জনপ্রতি ২২ কেজি ওজনের খাদ্য ও নগদ ২৫০ টাকা করে প্রদান করা হয়। প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবন, আলু, খেজুর, মিছরি, পেঁয়াজসহ খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য বিতরণ কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন মুক্তমনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সহিদুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড