চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে ‘প্রথম অস্থায়ী রাজধানী’ দিবস পালন
- আপলোড তারিখঃ
১১-০৪-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন, যাঁরা সম্ভ্রম হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহিত্য পরিষদের আয়োজনে চুয়াডাঙ্গা প্রথম অস্থায়ী রাজধানী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে ‘কুঞ্জ আফিয়েত’-এ দিবসটি পালন করা হয়। এসময় কবি নজমুল হেলালর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি মুজিব সরকারের অস্থায়ী প্রথম রাজধানীর স্মৃতিবিজড়িত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ভবনকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। সভায় আরও বক্তব্য দেন, রাজিব আহমেদ, হামিদুল হক মুন্সি, নজির আহমেদ, কবি অমিতাভ মীর ও কাজল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, কবি গোলাম কবির মুকুল, ছড়াকার হোসেন মোহাম্মদ ফারুক, মোস্তাফিজুর রহমান টুটুল, সুমন ইকবাল, ছড়াকার আনছার আলী প্রমুখ।
কমেন্ট বক্স