সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসনের অভিযান

  • আপলোড তারিখঃ ১০-০৪-২০২১ ইং
মেহেরপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসনের অভিযান
প্রতিবেদক, মেহেরপুর: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেহেরপুর জেলায় স্বাস্থ্যবিধি মানাতে পঞ্চম দিনের মতো দিনভর জনসচেতনতামূলক প্রচারণা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমির মোড়, হোটেল বাজার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ মোড়, তাহের ক্লিনিকের সামনে, ওয়াপদা মোড়, বড় বাজার এলাকা, কাথুলী সড়ক, ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান, বড় বাজার মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত এ সচেতনতামূলক অভিযান চালান। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়ায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে মেহেরপুরে অভিযান শুরু হয়েছে। মাস্ক পরার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেয়ার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। এতে কাজ না হলে আগামীতে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযান চলাকালে অযাথা বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়। একই সাথে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে না আসার জন্য আহ্বান জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড