সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা-ইয়াবাসহ আটক তিনজনকে জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-০৪-২০২১ ইং
গাঁজা-ইয়াবাসহ আটক তিনজনকে জেল-জরিমানা
চুয়াডাঙ্গার সাতগাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা-ইয়াবাসহ তাঁদেরকে পৌর এলাকার সাতগাড়ী থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী নতুনপাড়ার আনোয়ার খানের ছেলে সাগর খান (৩৩), তাঁর স্ত্রী শেফালী খাতুন (৩২) এবং কুষ্টিয়া জেলার পোড়াদহ থানার বড় আইলচারা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (৬৭)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এসময় সাতগাড়ী নতুনপাড়ার সাগর খানের বাড়িতে অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ তাঁকে আটক করার পর তাঁর স্ত্রী শেফালী খাতুনকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই অভিযানে সাতগাড়ী মোড় থেকে কুষ্টিয়ার আনোয়ান হোসেনকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেফালী খাতুনকে ১ বছরের ও তাঁর স্বামী সাগর খানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ২শ’ টাকা করে জরিমানা করা হয় এবং আনোয়ার হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১শ’ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড