কেরুজ কর্মকর্তা আজিজুল হকের ইন্তেকাল : দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
০৬-০৪-২০২১
ইং
আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের চেয়ারম্যান রোকন-এর বড় ভাই
সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি এহসানুল হক সরাজের পিতা, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকনের বড় ভাই এবং কেরু অ্যান্ড কোম্পানির সাবেক হেড অ্যাকাউন্ট অফিসার আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল সোমবার বেলা দুইটার দিকে মুন্সিগঞ্জস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকালই মাগরিব নামাজের পর মুন্সিগঞ্জ একাডেমি স্কুল মাঠে জানাজা শেষে মুন্সিগঞ্জ জান্নাতুল ফেরদাউস করস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক এমএ তালহা, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলার যুবদল নেতা খাইরুল আলম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।
এদিকে, আজিজুল হকের মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আলহাজ্ব জামির হোসেন, সহ-সভাপতি খুলনা বিভাগীয় শেখ তৈয়বুুর রহমান, যুগ্ম সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় এস এম গালিব ইমতিয়াজ নাহিদ।
কমেন্ট বক্স