সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ট্রাক্টরের ট্রলির ৩০টি টায়ার পুড়ে ভষ্মিভূত

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২১ ইং
ট্রাক্টরের ট্রলির ৩০টি টায়ার পুড়ে ভষ্মিভূত
দর্শনা কেরুজ চিনিকলের পরিবহন বিভাগে অগ্নিকাণ্ড দর্শনা অফিস: দর্শনা কেরুজ চিনিকলের পরিবহন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রায় ৩ ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে আগুণে পুড়ে ট্রাক্টরের ট্রলির ৩০টি টায়ার ভষ্মিভূত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুণের সূত্রপাত নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন লোকজন। জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা কেরুজ চিনিকলের পরিবহন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রচণ্ড বাতাসে আগুনের ফুলকি ছড়াতে শুরু করে চারদিকে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বিকট আকার ধারণ করে। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা ফায়ার সার্ভিসের একটি টিম। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস টিম দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও ততক্ষণে ১০টি ট্রলির ৪০টি চাকার টায়ারের মধ্যে ৩০টি পুড়ে ভষ্মিভূত হয়। দর্শনা কেরুজ চিনিকলের এক শ্রমিক জানান, কেরুজ কেইন কেরিয়ারের নিকট পরিত্যাক্ত স্থানে পড়ে থাকা বিভিন্ন প্রকার ময়লা-আবর্জনায় জ্বালানো আগুন থেকে বিকেলে প্রচণ্ড বাতাসে আগুনের ফুলকি চারদিক ছড়িয়ে পড়ে। সে আগুন থেকে ট্রাক্টরের ট্রলির টায়ার পুড়ে যায়। এ বিষয়ে কেরুজ পরিবহন বিভাগের প্রকৌশলী আবু সাঈদ বলেন, কেরুজ কেইন কেরিয়ারের চাকু ঘরের ওইদিক থেকে বিকেলে প্রচণ্ড ঝড়ের সঙ্গে আগুনের ফুলকি ছুটতে থাকে। আর আগুনের ফুলকি থেকে সেখানে থাকা ট্রক্টরের ১০টি ট্রলির ৩০টি টায়ার পুড়ে ভষ্মিভূত হয়। দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হলেও ততক্ষণে প্রতিষ্ঠানের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। যার ফলে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল আগুনের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন বলেন, বিকেলে প্রচণ্ড ঝড় শুরু হলে উপরের দিক থেকে চিনিকলের কেইন কেরিয়ারের দিকে আগুনের ফুলকি পড়ে আগুন জ্বলতে দেখে। এরপর সেই আগুন ছড়িয়ে পরিবহন বিভাগের সামনে পার্কিং করে রাখা ট্রাক্টরের ট্রলির টায়ারে আগ্নিকাণ্ড ঘটে ৩০টি টায়ার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড