মুজিবনগরে নাগারবিল খাল পুনঃখননের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
- আপলোড তারিখঃ
০৪-০৪-২০২১
ইং
মুজিবনগর অফিস:
মেহেরপুর মুজিবনগরে নাগাবিল খাল পুনঃখননের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ খনন কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। মুজিবনগরের গৌরিনগর গ্রামের নাগার বিলের খালপাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্ষুদ্রসেচ প্রকল্পের পরিচালক জিয়াউল হক, ক্ষুদ্রসেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী লুৎফর রহমান, যশোর সার্কেল (সওকা) তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম প্রমূখ।
মুজিবনগর উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা নাগাবিল ও আশেপাশের মাঠের পানি নিষ্কাশননের লক্ষ্যে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের অধিনে বিএডিসির ব্যবস্থাপনায় ৪২ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৯০ দিনের মধ্যে খনন কাজ শেষ হবে বলেও জানা যায়।
কমেন্ট বক্স