সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে শেখ রেহেনা ও আবু নাসের একাদশের জয়লাভ

  • আপলোড তারিখঃ ০৩-০৪-২০২১ ইং
বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে শেখ রেহেনা ও আবু নাসের একাদশের জয়লাভ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগে গতকালের খেলায় শেখ রেহেনা একাদশ ও শেখ আবু নাসের একাদশ জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শেখ আবু নাসের একাদশ ২৮ রানে শেখ সজিব ওয়াজেদ জয় একাদশকে পরাজিত করে। একই মাঠে বেলা দুইটায় অনুষ্ঠিত ম্যাচে শেখ রেহেনা একাদশের হয়ে খেলে সদ্য পথচলা চুয়াডাঙ্গা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমি ১৩ রানে পরাজিত করে শেখ ফজলে নুর তাপস একাদশকে। দিনের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেখ আবু নাসের একাদশের শেখ মোহাম্মদ জেহাদী ও দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির দল নায়ক রাকু। প্রথম পথচলার শুরুতেই জয়লাভ করা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির সকল ক্রিকেটার, কোচ ও ম্যানেজারকে ধন্যবাদ জানিয়েছেন একাডেমির সভাপতি ওয়ালটন চুয়াডাঙ্গার এক্সক্লুসিভ ডিলার মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও সাধারণ সম্পাদক সামসুদ্দোহা মল্লিক হাসু। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির ম্যানেজার নাসির আহাদ জোয়ার্দ্দার, কোচ দিলরুবা খুকু অভিভাবক সদস্য আমজাদ হোসেন, আজিজুল হক, টিপু সুলতান মালিক, নিশাত হাসান মালিক, শাম্মী আক্তার, পারভীন আক্তার, রায়হান উদ্দিন প্রমুখ। আগামীকাল রোববার সকাল সাড়ে ৮টায় একই মাঠে মুখোমুখি হবে শেখ রেহেনা একাদশ ও শেখ আবু নাসের একাদশ। ওইদিন বেলা ২টায় মুখোমুখি হবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন (শেখ কামাল ) ও চুয়াডাঙ্গা পৌরসভা (শেখ মনি) একাদশ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু এনপিএল ক্রিকেট লিগ-২০২০-২১’র গতকালের খেলা দু’টি পরিচালনা করেন পিয়াস, প্রান্ত ও এস এম জেহাদী।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড