এম আর বাবু সভাপতি ও চঞ্চল সম্পাদক
- আপলোড তারিখঃ
০৩-০৪-২০২১
ইং
জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত
জীবননগর অফিস:
জীবননগর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম কামাল উদ্দিন জোয়াদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা ও নির্বাচনে এম আর বাবু (দৈনিক ইত্তেফাক ও মাথাভাঙ্গা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে কাজী সামসুর রহমান চঞ্চল (দৈনিক সমকাল) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কমিটির সহ-সভাপতি পদে নারায়ণ ভৌমিক (দৈনিক মাথাভাঙ্গা), সহ-সম্পাদক পদে মুন্সী রায়হান উদ্দিন (প্রবাহ ডট কম), অর্থ সম্পাদক পদে মামুন-উর-রহমান (দৈনিক ভোরের কাগজ), দপ্তর সম্পাদক হুমায়ন কবীর (দৈনিক মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নূর আলম (দৈনিক লোকজসমাজ) লটারিতে, সমাজকল্যাণ সম্পাদক পদে শেখ শহিদুর (দৈনিক ভোরের ডাক), নির্বাহী সদস্য পদে এস এম কামাল উদ্দিন জোয়াদ (দৈনিক বাংলাদেশ বার্তা), সালাউদ্দীন কাজল (জাগো নিউজ ও দৈনিক বাংলাদেশ পোস্ট) ও আতিয়ার রহমান (দৈনিক নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক কামাল সিদ্দিকী বাবু, শেখ সামসুল আলম ও আবু সাঈদ বাবুল।
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চলসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অভিনন্দন বার্তায় তিনি বলেন, জীবননগরের সকল প্রকার উন্নয়ন ও এলাকার সম্ভাবনাময় কাজ এগিয়ে নিতে বর্তমান কমিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তিনি ব্যক্তিগতভাবে এ কমিটির সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান।
এছাড়াও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাাজি হাফিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক এস এম জামিল আহম্মেদ, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জত মির্জা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, জীবনননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আশাবুল হক প্রমুখ।
এদিকে, দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও বার্তা সম্পাদক হুসাইন মালিক।
কমেন্ট বক্স